আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

ঈদুল আযহা উপলক্ষে সোনাহাট স্থলবন্দর ৭ দিনের বন্ধ ঘোষণা

মোঃ রাহিমুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি:

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দরের কার্যক্রম ৭ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

২২ জুন সোনাহাট স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ বন্ধের সিদ্ধান্ত জানানো হয়।

এসময় সোনাহাট স্থলবন্দরের পণ্য আমদানি ও রপ্তানিসহ সকল ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকবে। বিষয়টি নিশ্চিত করেছেন সোনাহাট স্থল বন্দরের সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি সরকার রকিব আহমেদ জুয়েল।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আগামী ২৬ জুন সোমবার থেকে ২ জুলাই (রবিবার) পর্যন্ত মোট ৭ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

মুসলিম উম্মাহর সবচাইতে প্রাণের উৎসব ঈদুল আযহা উপলক্ষে স্থলবন্দরে পণ্য আমদানি রপ্তানির কাজ বন্ধ থাকবে।

আগামী ৩ জুলাই সোমবার থেকে বন্দরে পুনরায় ব‍্যবসায়ীক কার্যক্রম চালু হবে।

সোনাহাট স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) মোহাম্মদ রহুল আমীন জানান, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আগামী ২৬ জুন থেকে ২ জুলাই ২৩ খ্রী: পর্যন্ত সোনাহাট স্থল বন্দরে পণ্য আমদানি রপ্তানির কাজ বন্ধ থাকবে। এ ব্যাপারে একটি চিঠি ইস্যু করা হয়েছে বলে জানান তিনি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ