আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

ইএসডিও স্বপ্ন প্রকল্পের আওতায় ক্ষুদ্র উদ্দোক্তাদের মাঝে ঋণ বিতরণ

আরিফুল ইসলাম জয় কুড়িগ্রাম ভূরুঙ্গামারী প্রতিনিধি :

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় ইকো সোস্যাল ডেভেলপমেন্ট অরগানাইজেশন (ইএসডিও) স্বপ্ন প্রকল্পের আওতায় ইউএনডিপি এর অর্থায়নে আজ ২১/০৩/২১ রবিবার দুপুর ১২.৩০ ঘটিকায় অগ্রণী ব্যাংক ভূরুঙ্গামারী শাখায় উপজেলার তিলাই ইউনিয়নের ২ জন ক্ষুদ্র উদ্দোক্তা শ্যামলী বেগম ও চাম্পা বেগম এর মাঝে ঋণ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মোঃ ময়দান আলি, অগ্রণী ব্যাংক ভূরুঙ্গামারী শাখার শাখা ব্যাবস্থাপক জনাব মোঃ আমিনুল ইসলাম, উপজেলা প্রশাসন এর অফিস সুপার জনাব নুর-নবী সরকার ও স্বপ্ন প্রকল্পের প্রজেক্ট অফিসার মোছাঃ আরিফা খানম। উপস্থিত অতিথিগন উদ্দোক্তা দের ঋনের টাকা সঠিক ব্যবহার ও সময় মত পরিশোধ করার জন্য বলেন এবং নতুন৷ কিছু করার জন্য উৎসাহিত করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ