নিজস্ব প্রতিবেদক :
ঢাকার আশুলিয়ায় চুরির অপবাদ দিয়ে ফেরদৌস নামের ১১ বছরের এক শিশুকে পিটিয়ে হত্যা করেছে সহকর্মীরা। ঘটনার পর থেকে পারভেজ নামের সহকর্মী পলাতক রয়েছে।
সোমবার (১৮ অক্টোবর) দুপুরে আশুলিয়ার মির্জানগর এলাকার গণ স্বাস্থ কেন্দ্র থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। এঘটনায় নিহতের সহকর্মী শাহপরান হৃদয়কে আটক করেছে পুলিশ।
নিহত শিশু মো. ফেরদৌস আশুলিয়া ক্ল্যাসিক পরিবহনে কাজ করতো। সে শেরপুর জেলা সদর থানার মুন্সিপাড়া গ্রামের বাসচালক রইচ উদ্দিনের ছেলে। আটকের শাহপরাস মো. হৃদয় চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার চরপাড়া গ্রামের হাফেজ মোহাম্মদ সাহেবের ছেলে। আশুলিয়া ক্ল্যাসিক পরিবহনের অপর একটি বাসের কন্ডাক্টর ও পলাতক মো. পারভেজ হেলপার বলে জানা গেছে।
পুলিশ জানায়, রাত ১২ টার দিকে রাজধানীর আব্দুল্লাহপুর থেকে আশুলিয়া ক্ল্যাসিক পরিবহনের একটি বাস আশুলিয়ার বাইপাইলে এসে গাড়ি বন্ধ করেন। পরে ওই বাসে হৃদয় ও পারভেজ ঘুমিয়ে ছিল। পাশেই বাবা রইচ উদ্দিনের চালানো বাসটিও ডিউটি শেষ করে বন্ধ ছিল। সেই বাসে ফেরদৌস ঘুমাচ্ছিলো। অনুমান রাত ১ টার দিকে হৃদয়ের ঘুম ভাঙ্গলে সে পারভেজকে বলে তার পকেট থেকে টাকা চুরি হয়েছে। পরে পারভেজ ও হৃদয় মিলে ফেদৌসের কাছে যায়। তারা ফেরদৌসকে বলে সে টাকা চুরি করেছে। টাকা ফেরত চাইলে ফেরদৌস বলে সে টাকা চুরি করে নি। ফেরদৌসের পকেটে তার বাবার দেওয়া ১৫০ টাকা ছিল। সেই টাকায় পারভেজ ও হৃদয় ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে ফেদৌস বাঁধা দেয়। এসময় লাঠি দিয়ে ফেরদৌসের মাথার পিছনে আঘাত করলে সে গুরুতর আহত হয়। পরে তাকে গণ স্বাস্থ কেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠায়।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক এসআই সামিউল বলেন, চুরির অপবাদ দিয়ে ফেদৌসকে হৃদয় ও পারভেজকে মারধর করে। এঘটনায় ফেরদৌস মারা যায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি তদন্ত করে নিশ্চিতভাবে বলা যাবে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানানো হবে।