কুড়িগ্রাম ভূরুঙ্গামরী প্রতিনিধি :
মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের অবমাননা
করেছেন কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়ন এর একটি সংগঠন এর ব্যানার।
মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
উপলক্ষে ভূরুঙ্গামারী উন্নয়ন সংস্থা পাটেশ্বরী বাজার পাঠাগার আয়োজিত স্বরচিত কবিতা পাঠ, দেশাত্মবোধক গান,সাধারণ জ্ঞানের প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পৃষ্ঠপোষক জনাব,মোঃ মেজবানুর রহমান লিমন প্রধান উপদেষ্টা ভূরুঙ্গামারী উন্নয়ন সংস্থা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আব্দুর রাজ্জাক সরকার চেয়ারম্যান পাইকেরছড়া ইউনিয়ন পরিষদ। সভাপতিত্ব করেন,ডাঃ মোঃ আব্দুল লতিফ,
সভাপতি,ভূরুঙ্গামারী উন্নয়ন সংস্থা পাঠাগার পাটেশ্বরী বাজার ও সদস্য ভূরুঙ্গামারী প্রেসক্লাব। উক্ত অনুষ্ঠানের ব্যানারে লক্ষ করলে দেখা যাচ্ছে ৫ জন ভাষা শহিদদের যায়গায় ৭ জন বীরশ্রেষ্ঠদের ছবি।
এতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এখানে ভাষা শহিদিদের অবমাননা করা হচ্ছে। ব্যানারটি ডিজাইন ও প্রিন্ট করেছেন উপজেলার সনামধন্য প্রতিষ্ঠান জাকির আর্ট এন্ড ডিজিটাল সাইন।
তার কাছে এব্যাপারে জানতে চাইলে তিনি জানান ব্যানারের ডিজাইন এর প্রুফ কপি গ্রাহককে দেখানো হয়েছে। এখন প্রস্ন হল অবমাননা কে করলো আয়োজক কমিটি না জাকির আর্ট।