আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

আন্তর্জাতিক নারী দিবসে সংবর্ধনা ও আলোচনা সভা

মোরেলগঞ্জ প্রতিনিধিঃ
বাগেরহাটের মোরেলগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস’ উদযাপন উপলক্ষে জয়িতাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হযেছে।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে মহিলা বিষয়ক অধিদপ্তর, উপজেলা প্রশাসনের উদ্যোগে ও বেসরকারি সাহায্য সংস্থা ওয়ার্ল্ড ভিশন’র সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. শাহ-ই-আলম বাচ্চু।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম,মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম,জেলা পরিষদ সদস্য অধ্যাপিকা আফরোজা আক্তার লিনা, মাকসুদা খানম মুক্তা।
অনুষ্ঠানে জয়িতাদের পক্ষ থেকে বক্তব্য দেন পশুরবুনিয়া গ্রামের সুফিয়া বেগম। সভা শেষে বারইখালী গ্রামের রুনা আক্তার,বহরবুনিয়া গ্রামের জাহানারা বেগম, পশুরবুনিয়া গ্রামের সুফিয়া বেগম কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ