আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

আজ ছিল মাস্টার্স পরিক্ষা অথচ ডেঙ্গু কেড়ে নিয়েছে প্রাণ

মোঃ সাব্বির হোসেন, মিঠাপুকুর উপজেলা প্রতিনিধি:

মৃত্যু হল মানুষের জীবনের একটি সবথেকে কঠিন বাস্তব যা অবধারিত, কিন্তু মেনে নেওয়া খুব কষ্টসাধ্য। মৃত্যু জীবনের চিরসত্য। আমরা আমাদের দৈনন্দিন আলোচনা থেকে মৃত্যুকে সরিয়ে রাখার চেষ্টা করি। কিন্তু, অবশেষে আমাদের মেনে নিতেই হয়।

কিন্তু, অকালে তাজা প্রাণ ঝরে যাওয়া খুব সহজে আমরা মেনে নিতে পারিনা ভুলতেও পারিনা সহজে।
ঠিক তেমনি একজন প্রাণোচ্ছল মেধাবী শিক্ষার্থী আমাদের মাঝ থেকে না ফেরার দেশে চলে গেলেন।

রাজধানীর সরকারি তিতুমীর কলেজের ব্যবস্থাপনা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী রাকিব।
তাঁর গ্রামের বাড়ি ময়মনসিংহে। পরিবারের এর সাথে রাজধানীর খিলগাঁওয়ে থাকতো রাকিব।

আজ তার মাস্টার্স পরিক্ষার ডেট ছিল। পরীক্ষার প্রস্তুতিও নিয়েছিলেন তিনি। কিন্তু আর পরীক্ষা দেওয়া হলো না।
ঘাতক ডেঙ্গু তার প্রানপ্রদীপ নিভে দিলো।
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৭ সেপ্টেম্বর মারা যায় রাকিব। রাকিব সম্পর্কে তার
সহপাঠী মেহেদী হাসান বলেন, ‘আমাদের মধ্য থেকে নিমিষেই নিভে গেল প্রাণোচ্ছ্বল একটা প্রাণ। রাকিব খুবই ভ্রমণ পিপাসু ছিল।

স্কুল থেকে একসঙ্গে আমরা পড়েছি। পড়াশোনার পাশাপাশি স্বাবলম্বী হওয়ার আপ্রাণ চেষ্টা করতো। মাঝে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কিছুদিন চাকরিও করেছে।
২৫ বছরের একমাত্র ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ রাকিবের বাবা ও মা।

তিতুমীর কলেজের ব্যবস্থাপনা বিভাগ গভীরভাবে শোকাহত। সহপাঠীদের সামাজিক মাধ্যমে রাকিবের সাদা কালো ছবি ভেসে বেড়াচ্ছে। গ্রামের বাড়িতেই রাকিবের মৃহদেহ দাফন করা হয়েছে বলে জানা গেছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ