আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

আগামীকাল নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের ৪র্থ বর্ষে পদার্পণ

আবু সাহাদাৎ বাঁধন 
নড়াইল সদর প্রতিনিধি:
ক্যাপ্টেন ও মানবিক সংসদ মাশরাফি বিন মুর্তজার নিজ হাতে গড়া নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন।নড়াইলেকে প্রজন্মের শ্রেষ্ঠ বাসস্থান হিসেবে গড়ে তোলার শপথ নিয়ে হাঁটি হাঁটি পা করে এগিয়ে চলছে সংগঠনটি।আগামীকাল (০৪ ঠা সেপ্টেম্বর ২০২০) ৩ বছর পার করে চতুর্থ বর্ষে পদার্পণ করবে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন।সৃষ্টিলগ্ন থেকে নড়াইলকে  ক্যাপ্টেন ম্যাশের স্বপ্নের নড়াইল গড়ে তোলার সারথী হিসেবে কাজ করে যাচ্ছে সংগঠনটি।করোনা কালেও থেমে নাই সংগঠনটি স্বাস্থ্য সেবা থেকে শুরু করে সব সময় আছে নড়াইলের মানুষের পাশে।
নড়াইলের কল্যাণে তথা নড়াইলের মানুষের কল্যাণে এগিয়ে চলা সংগঠনটির প্রতিষ্ঠা বার্ষিকী সফল হোক, স্বার্থক হোক এটাই নড়াইলের সর্বস্তরের জনগণের কামনা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ