মোঃ নয়ন ইসলাম, নীলফামারী জেলা প্রতিনিধিঃ
ডিমলা উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের বন্দর খড়িবাড়ি গ্রামের গরীব অসহায় দিন মজুর মফিজুল ইসলাম ও রুমি আক্তারের ছেলে রাকিব হোসেন (৫) চোখে টিউমার রোগে ভুগছেন। অর্থাভাবে গরিব অসহায় পিতা মাতার পক্ষে চিকিৎসা করাতে না পারায় নষ্ট হয়ে যাচ্ছে ফুটফুটে শিশু রাকিবের একটি চোখ।
রাকিবের বাবা সাংবাদিককে জানায় গত প্রায় দেড় বছর যাবৎ রাকিবের চিকিৎসা চলছে। বর্তমানে অর্থের অভাবে রাকিবের চিকিৎসা করানো সম্ভব হচ্ছেনা।
এরআগে রাকিবের অবস্থার অবনতি হলে রাকিবের পিতা মোঃ মফিজুল ইসলাম তার সহায় সম্বল বলতে একটি ভ্যানগাড়ি বিক্রয় করে প্রথমে ডিমলা সরকারী হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার শেরে বাংলা নগর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল ভর্তি করান।
জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তার বলেন, রাকিবের চক্ষুটি বাচাঁতে উন্নত চিকিৎসার জরুরী প্রয়োজন এবং তা ব্যয় বহুল। গরীব দিন মজুর পিতা মাতার পক্ষে তার চিকিৎসার খরচ বহন করা মোটেও সম্ভব নয়।
শিশু রাকিবের চক্ষু বাচাঁতে চিকিৎসার জন্য তার পিতা মাতা দেশের বৃত্তবানদের কাছে সাহায্যের আবেদন করেছেন। বর্তমানে রাকিব অর্থাভাবে চিকিৎসা করাতে না পারায় বাড়িতেই রয়েছেন। এবং দিনদিন রাকিবের চক্ষুর অবস্থার অবনতি হচ্ছে। শিশু রাকিবের চিকিৎসার জন্য সাহায্য পাঠানোর বিকাশ নাম্বার- ০১৭০৭৪৬৭৯৩০ (রাকিবের বাবা)।