আজ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩১শে মে, ২০২৬ ইং

হাতীবান্ধায় বিদ্যুৎ স্পৃষ্টে এক শিশুর মৃত্যু

পরিমল চন্দ্র বসুনিয়া,লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটের হাতীবান্ধায় বিদ্যুতের তার স্পৃষ্টে মেহেদী হাসান(০৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত মেহেদী হাসান উপজেলার পূর্ব নওদাবাস কালীরথান পাড়া এলাকার নুরু আলমের ছেলে।শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার নওদাবাস ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কালীরথান পাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটছে। নিহত মেহেদী পূর্ব নওদাবাস কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেনীর ছাত্র ছিলেন।স্থানীয়রা জানান, তার নিজ বাড়িতে বাথরুমে বিদ্যুতিক মটারের বিদ্যুৎ সংযোগ করার সময় দাঁত দিয়ে তার ছিঁড়তে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যান মেহেদী। নিহত মেহেদীর বাবা বিদ্যুতিক অটো চালক বলে জানিয়েছে তারা।এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নওদাবাস ইউনিয়ন পরিষদের ওই ওর্য়াডের ইউপি সদস্য গীতা রানী।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ