আজ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩১শে মে, ২০২৬ ইং

বুড়িমারীতে পিটিয়ে-পুড়িয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার আরও ৪

 

পরিমল চন্দ্র বসুনিয়া,লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় শহীদুন্নবী জুয়েল নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার পর মরদেহ পোড়ানোর ঘটনায় আরো চারজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এনিয়ে তিন মামলায় ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার চারজন হলেন- পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউপির হাসানুর রহমান, আব্দুর রহিম, সোহেল রানা, মাইনুল ইসলাম। শনিবার রাতে তাদের গ্রেফতার করা হয়।

রোববার (৮ নভেম্বর) দুপুরে জেলা ডিবি পুলিশের ওসি ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করে জানান, শহীদুন্নবী জুয়েল হত্যা ও মরদেহ পোড়ানোর তিনটি মামলায় এখন পর্যন্ত ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ১৮ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া নয় জনকে তিনদিনের রিমান্ড দিয়েছে আদালত।

তিনি আরো বলেন, আলোচিত এ ঘটনার মূল হোতা আবুল হোসেনকে শুক্রবার রাজধানী থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে এরই মধ্যে পাটগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে। সোমবার আবুল হোসেনকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হবে।

পাটগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন্ত কুমার মোহন্ত বিষয়টি নিশ্চিত করে জানান, প্রধান আসামিকে সোমবার (৯ নভেম্বর) আদালতে নিয়ে রিমান্ড আবেদন করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ