মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, রাঙ্গুনিয়া প্রতিনিধি :
চট্টগ্রামের রাঙ্গুনিয়া পোমরা হাজীপাড়া ইমাম বাড়ি নিবাসী মরহুম আমিনউল্লাহ্ দ্বিতীয় সন্তান, গোচরা চৌমুহনী ব্যবসায়ী কল্যাণ সমিতির নব-নির্বাচিত সভাপতি আমির হামজার শ্রদ্ধাভাজন
মেজ ভাই আলহাজ্ব মুহাম্মাদ ফারুকউল্লাহ্ নঈমী( ৫২ ) কাতারে নিজ কর্মস্থলে করোনা আক্রান্ত হয়ে দীর্ঘ কয়েক সপ্তাহ ধরে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন অবস্থার অবনতি হলে আইসিইউতে রেখে চিকিৎসা করানো হয়,কিন্তুু করোনা কাছে হেরে গেলেন তিনি গত রাত বাংলাদেশ সময় ২.৩০ মিনিটে কাতারের একটি হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্না,,,রাজেউন)।
আলহাজ্ব মুহাম্মাদ ফারুকউল্লাহ্ নঈমী দীর্ঘদিন ধরে কাতারে প্রবাসে নিজ কর্মস্থলে অবস্থান করছিলেন। হঠাৎ তিনি কোভিড -১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে কাতারের একটি হাসপাতালে চিকিৎসা অবস্থায় ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়,পরে হাসপাতালে ডাক্তারগণ গত কাল মঙ্গলবার বাংলাদেশ সময় ২.৩০মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
আলহাজ্ব মুহাম্মাদ ফারুকউল্লাহ্ নঈমী তার পরিবারের দুই মেয়ে, এক ছেলে স্ত্রী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। এদিকে তার মৃত্যুতে তার পরিবার ও পোমরা হাজীপাড়া পুরো এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
আলহাজ্ব মুহাম্মাদ ফারুকউল্লাহ্ নঈমীর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব এমরুল করিম রাশেদসহ পোমরা ইউনিয়ন আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগ,সামাজিক ও ধর্মীয় এবং ব্যবসায়ী সংগঠন।