আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

বিলাইছড়ি উপজেলা করোনা মুক্ত রাখতে রেড ক্রিসেন্টের কঠোর ভুমিকা

 

শাহ্ আলম,  রাঙ্গামাটি জেলা প্রতিনিধি : 

কোভিড-১৯ প্রতিরোধের অংশ হিসেবে৷ রাংগামাটি জেলার বিলাইছড়ি উপজেলা স্থানীয় বাজারে বিভিন্ন পয়েন্ট এ আগত সকলকে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার এবং করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করছেন যুব রেড ক্রিসেন্ট, বিলাইছড়ি উপজেলা ইউনিটের যুব স্বেচ্ছাসেবকবৃন্দ।

বৃষ্টির মধ্যে যাতে কার্যক্রম ব্যাহত না হয়, সে লক্ষ্যে বিলাই ছড়ি বোট ঘাটে স্থাপন করা হয়েছে তাবু।
বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব পারভেজ চৌধুরী৷ মহোদয়ের নেতৃত্বে এবং সার্বিক দিক নির্দেশনায় কাজ করে যাচ্ছেন রেডক্রিসেন্ট সোসাইটির সাবেক যুব প্রধান সৈকত দাশ (রুবেল),নিজাম উদ্দীন,আজগর, সহ সকল স্বেচ্ছাসেবকবৃন্দ।বর্তমান বিলাই ছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতি বিলাই ছড়ি উপজেলা বাসী খুবই খুশি এবং বিলাই ছড়ি থানা পুলিশ,গ্রাম পুলিশ,ও ২নং কেংড়াছড়ি ইউনিয়নের নেতা কর্মী গন যেভাবে করোনা ভাইরাস মুক্ত রাখতে দায়িত্ব পালন করছেন তাহা অতুলনীয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ