আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

গাজীপুরে অবৈধ হ্যান্ড স্যানিটাইজার কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান

 

 

মনিরুল ইসলাম মেরাজ গাজীপুর শ্রীপুর প্রতিনিধি :

 

গাজীপুরের মিলগেইট এলাকায় আজ সকাল ১২ টার দিকে ভ্রাম্যমান আদালতের একটি টিম অবৈধ হ্যান্ড স্যানিটাইজারের কারখানার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। এসময় সেখানে একটি কারখানার অতিরিক্ত চাহিদার সুযোগ নিয়ে অবৈধভাবে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করায় ৩ লাখ টাকা জরিমানা করা হয়। পরবর্তিতে সেখানে থাকা হ্যান্ডস্যানিটাইজার তৈরির ৩০ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ করা হয়। অভিযান পরিচালনায় থাকা নির্বাহি ম্যাজিস্টেট জানান যে, তাদের কাছে থাকা অভিযোগের ভিত্তিতে সেখানে তারা অভিযান পরিচালনা করেছেন। তিনি আরও জানান এইরকম অবৈধ কারখানার বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। এসময় সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ