মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম-রাঙ্গুনিয়াঃ
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা ১৩নং ইসলামপুর ইউনিয়ন বাচুর মোহাম্মদ পাড়ার এক পুরানো কবস্থানের ৫০বছর আগের করবকে কেন্দ্র করে মাজার তৈরি করছে বলে অভিযোগ স্থানীয়দের।
বৃহস্পতিবার ১৮জুন সকাল ১০টায় ইসলামপুর বাচুর মোহাম্মদ পাড়ার সায়ের আহমদের ছেলে মুহাম্মদ বাচা(৩৫) পুরানো এক কবস্থানের কবরকে মাজারের মতো করে ঘর তৈরি করে এবং ইট বালি নিয়ে যায় পাকা করে দেওয়ার জন্য।
স্থানীয়রা বলছেন, এই কবস্থানে বিষ ও আত্মহত্যাকারীদের কবর দেওয়া হয়, ফুরুক ফকির নামের একজনেও এই কবস্থানে কবর দেওয়া হয় সেই কবরকে তারা মাজার তৈরি করছে, এইসব ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়।