তানভীর অর্ণব রাবি প্রতিনিধি রাজশাহী :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগ। বৃহস্পতিবার বেলা ১১টায় রাবি ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করেন সংগঠনের নেতাকর্মীরা।
খোঁজ নিয়ে জানা যায়, তারা ক্যাম্পাসের পশ্চিমপাড়া, একাডেমিক ভবন, আবাসিক হলের আশেপাশের বিভিন্ন জায়গায় মোট ১০০টি বৃক্ষরোপণ করেন।
এ বিষয়ে জানতে চাইলে রাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, বর্ষা মৌসুম বৃক্ষরোপণের উপযুক্ত সময়। সেই সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আমরা ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণের উদ্যোগ নেই।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা (অতিরিক্ত দায়িত্ব) ও প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান, রাবি শাখা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী লিংকন, মাহফুজ আল-আমীন, যুগ্ম-সাধারণ সম্পাদক সরকার ডন, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুসহ সংগঠনের নেতাকরীরা।