আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

রাজশাহীতে ৩৫ লাখ টাকা ছিনতাই এর অভিযোগ

 

শাহজাহান আলী
কাটাখালী (রাজশাহী) প্রতিনিধি :

রাজশাহী মহানগরীর রানীবাজারে ভিভোর মোবাইল ডিলার অঞ্জন রায় (৪৫) তাঁর কর্মচারী ফয়সাল (২৬) মাধ্যমে আনুমানিক ১২ঃ৪৫ মিনিটে ভিভোর শোরুম থেকে টাকা নিয়ে ব্যাংকে যাওয়ার পথে রেমন্ড শোরুমের সামনে পিছন থেকে মোটরসাইকেল করে আসা দুইজন ছিনতাই কারী ফয়সালের কাছে থেকে ৩৫ লক্ষ টাকা ছিনতাই করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি সত্যতা স্বীকার করে মহানগরী বোয়ালিয়া থানা অফিসার ইনচার্জ নিবারন চন্দ্র মন্ডল দৈনিক আগামী সংবাদকে জানিয়েছেন অভিযোগ প্রক্রিয়াধীন রয়েছে, ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত করে দেখা হচ্ছে ছিনতাই না অন্যকিছু৷ আসামীদের অভিযান চালিয়ে গ্রেফতারের চেষ্টা চলছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ