আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া ইউনিয়নের রাস্তার বেহাল অবস্থা

 

 

ফরিদগঞ্জ(চাঁদপুর) প্রতিনিধিঃ মোঃ মুজাম্মেল হুসাইন(হাচিব) : 

চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার সাত নং পাইকপাড়া ইউনিয়নের ছয় নং ওয়ার্ড এর দত্ত শোল্লা গ্রামের রাস্তাটির বেহাল অবস্থা একটু বৃষ্টি পানি জমলেই রাস্তাটি দিয়ে চলাচলে অনুপযোগী হয়ে পড়ে।

এই রাস্তাটি দিয়ে প্রতিদিন প্রায় দুই থেকে তিন হাজার সাধারন মানুষ চলাচল করে। এছাড়াও রাস্তাটি দিয়ে প্রতিদিন চৌরাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শোল্লা স্কুল এন্ড কলেজ এর ছাত্র/ছাত্রীদের যাতায়তের ক্ষেত্রে বিড়ম্বনার অন্ত নেই।

যত দ্রুত সম্ভব রাস্তাটি সংস্করণে এলাকাবাসী প্রসাশনিক সহায়তা কমনা করেন।

স্থানীয় লোকদের সাথে কথা বলে জানা যায় অল্প বৃষ্টিতেই রাস্তাটিতে পানি ও কাঁদা জমে চলাচলে অনুপযোগী হয়ে পড়ে আর বর্ষার সময় আসলে রাস্তটি দিয়ে চলাচলে আরো ঝুঁকিপূর্ন হয়ে উঠে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ