আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

রাজশাহী মহানগরীর ১৪ নং ওয়ার্ডে খাদ্য সামগ্রী বিতরণ করলেন কাউন্সিলর আনার

 

রাজশাহী ব্যুরো প্রধান জিয়াউল কবির :

 

নোভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) এর উদ্ভূত পরিস্থিতিতে রাজশাহী সিটি কর্পোরেশনের কর্মহীন ও নিন্ম আয়ের মানুষের মাঝে পৌছে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার। রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন এর পক্ষ থেকে সকল কাউন্সিলরবৃন্দ মহানগরীর প্রতিটি ওয়ার্ডে পরিবার প্রতি ১০ কেজি করে সরকারি চাল বিতরণ করছেন। এরই ধারাবাহিকতায় ৬ষ্ঠ ধাপে আজ ১৫ জুন সকাল ১০টা হতে ৫০০ জনকে ১০ কেজি করে চাল বিতরণ করেন ১৪ নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর জনাব মোঃ আনোয়ার হোসেন আনার।
সামাজিক দূরত্ব বজায় রেখে সকলে লাইনে দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সামগ্রী গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন তেরখাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লিয়াকত কাদির কুমকুম ও ১৪ নং ওয়ার্ড সচিব মোঃ শাহজাহান আলী।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ