আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

একই হাসপাতালে প্রতিমন্ত্রীর পর মারা গেলেন সচিব পত্নী

 

রনজিত কুমার পাল বাবু 
নিজস্ব প্রতিবেদক :

সদ্য নিযুক্ত স্বাস্থ্য সচিব কিশোরগঞ্জের কৃতি সন্তান আব্দুল মান্নানের সহধর্মিণী কামরুন্নাহার জেবু করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ১৪ জুন রবিবার (১৩ জুন শনিবার রাত ১২টার পর) ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর মৃত্যুতে আমরা গভীর শোক ও শোকার্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
বলা বাহুল্য, গতরাতে ঢাকার সিএমএইচে মাত্র আধা ঘন্টার ব্যবধানে মারা গেলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও স্বাস্থ্য সচিব পত্নী। রাত পৌণে ১২ টায় প্রতিমন্ত্রী ও সোয়া ১২টা নাগাদ সচিব পত্নী মারা যান।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ