আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

নবীগঞ্জে একসঙ্গে তিন পুত্র সন্তানের জন্ম

 

নিজস্ব প্রতিবেদক :

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার নোয়াগাও গ্রামের দিনমজুর আব্দুল বাছেতের স্ত্রী রেখা আক্তার (৩০) নামের এক গৃহবধূ একসঙ্গে তিন পুত্র সন্তানের জন্ম দেন।শনিবার (১৩ জুন) দুপুরে হবিগঞ্জ জেলা সদরের সেন্ট্রাল হাসপাতালে সিজারের মাধ্যমে তিনি তিন সন্তানের জন্ম দেন।একসঙ্গে তিন সন্তানের খবর ফেসবুকসহ বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ে সমগ্র দেশে।
মা-সহ তিন সন্তান সুস্থ আছেন বলে জানা যায়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ