ইগ্নেসিউস পার্থ ডি কস্তা :
বৈশ্বিক মহামারী কোভিড-১৯ এর প্রাদুর্ভাব সারাদেশে ছড়িয়ে পরেছে। তবুও থেমে নেই মানুষের বেপরোয়া চলাচল, নেই কোন সচেতনতা।
বর্তমানে করোনাভাইরাস পরিস্থিতি বেশ ঝুঁকি পূর্ণ পর্যায়ে থাকায় জনগনের স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করে সরকার কর্তৃক দেশের বিভিন্ন এলাকা রেড জোন ও ইয়েলো জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটনের বিভিন্ন এলাকা সহ দেশের বিভিন্ন এলাকা রেড জোন চিহ্নিত করে পুরোপুরি লকডাউন ঘোষনা করা হয়েছে।
লকডাউন দিয়েও থামানো যাচ্ছে না মানুষের বেপরোয়া চলাচল। স্বাস্থ্য বিভাগ কর্তৃক স্বাস্থ্যবিধি মেনে চলাচলের নির্দেশনা থাকলেও অনেকেই তা মানছেন না।