আব্দুল জলিল মিয়া বিশেষ প্রতিনিধি :
করোনাভাইরাস এর কারনে এবছর সুনামগঞ্জ সদর থানা রংগাচর ইউনিয়ন হাসাউরা গ্রানে আনারসের সঠিক দাম পাচ্ছে না আনারস চাষীরা। সুনামগঞ্জে আনারসের বাম্পার ফলন হয়েছে। তবে অনুন্নত যোগাযোগ ব্যবস্থা এবং করোনা মহামারিতে পাইকার মিলছেনা। এতে সঠিক মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন চাষীরা।
সুনামগঞ্জ সদর উপজেলার রংগাচর ইউনিয়ন হাসাউরা গ্রামে ১শ’ ১৫ টি আনারসের বাগান রয়েছে। প্রতিটি বাগানে রয়েছে ৫ বিঘা জমি। প্রতি বিঘা জমিতে আনারস উৎপাদন হয় ২ হাজার। আর প্রতি বছর উৎপাদিত হয় ১২ লাখ আনারস।
এখানকার আনারসের সুনাম রয়েছে দেশব্যাপী। তবে হাসাউরার সাথে সুনামগঞ্জের যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় বাজারজাতকরণে সমস্যায় পড়েন চাষীরা। করোনা পরিস্থিতির কারণে এবার আরও লোকসানের শঙ্কা চাষীদের।