আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

এসএ টেলিভিশনের  সাংবাদিকসহ রাজশাহীতে করোনারোগী এখন ৮৬ জন

 

জিয়াউল কবীর,
রাজশাহী ব্যুরো:

এস এ টেলিভিশনের ক্যামেরাম্যান সহ রাজশাহীতে এ পর্যন্ত ৮৬ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। এই ক্যামেরাম্যানের নাম আবু সাঈদ(৩৫)। তিনি এস এ টিভির রাজশাহী প্রতিনিধি জিয়াউল গনির সাথে কাজ করেন।

অন্য আক্রান্ত ৮৫ জন রোগীর মধ্যে রাজশাহী মহানগরীতে ২৩ জন।এছাড়া জেলার উপজেলা পর্যায়ে আক্রান্ত হয়েছেন বাঘায় ৭ জন,চারঘাটে ৭ জন, পুঠিয়ায় ১০ জন,দুর্গাপুরে ৩ জন,মোহনপরে ৯ জন,তানোরে ১৩ জন,পবায় ৬ জন,গোদাগাড়ীতে ১ জন ও বাগমারায় ৬ জন রোগী।

রাজশাহী জেলার সিভিল সার্জন ডা: মো: এনামুল হক আজ মংগলবার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন যে এখন পর্যন্ত রাজশাহী জেলা ও মহানগরে আক্রান্ত সর্বমোট করোনারোগী ৮৬ জন।
এদিকে সাংবাদিক আক্রান্তের ঘটনা এই প্রথম। তার বাড়ি নগরীর কিসমত কুখন্ডি এলাকায়। এখন তিনি নিজ বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন। সাংবাদিক আক্রান্তের খবর জানাজানির পর রাজশাহী সাংবাদিক ইউনিয়ন সদস্যদের করোনাভাইরাস আর কারো আছে কিনা তা সনাক্তের জন্য ইউনিয়ন
ভাইরাস পরীক্ষার উদ্যোগ গ্রহণ করছেন।ইউনিয়নের সহ সভাপতি শরীফ সুমন তা সমন্বয় করছেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ