ইগ্নেসিউস পার্থ ডি কস্তা
কোভিড-১৯ এর প্রাদুর্ভাব দিন দিন বেড়েই চলছে। করোনা ভাইরাসের প্রভাবে আর্থিক ভাবে বিপর্যস্ত হয়ে পরেছে দেশের জনগন। ইতিমধ্যে সাভার কে রেড জোন হিসেবে উল্লেখ করা হয়েছে।
গত ২ জুন, রোজ মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় সাভার ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ড ও ধরেন্ডা ধর্মপল্লীর অন্তর্ভুক্ত ধরেন্ডা গ্রামের স্বর্গীয় রবার্ট ও রেনু ডি রোজারিও এর পরিবারের পক্ষ থেকে ক্ষুদ্র উপহার হিসেবে নিজ এলাকায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ মোট ১৫০ টি পরিবারের হাতে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।
এই সময় উপস্থিত ছিলেন ধরেন্ডা ধর্মপল্লীর পাল-পুরোহিত শ্রদ্ধেয় ফাদার আলবাট টমাস রোজারিও, সাভার ইউনিয়ন পরিষদের প্রাক্তন মেম্বার দিলীপ গমেজ, বর্তমান মেম্বার কলিন্স ডি রোজারিও, পরিবারের পক্ষে মারসেল ডি রোজারিও, দিনেশ ডি রোজারিও সহ গ্রামের নেতৃ স্থানীয় ব্যক্তিবর্গ ।
স্বর্গীয় রবার্ট ও রেনু ডি রোজারিও -এর পরিবার আশাবাদী এই সংকট কালে তাদের মত আরো অনেকেই স্বল্প আয় ও আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাড়াবে।