আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

গোদাগাড়ীতে ঢাকা ফেরত গার্মেন্টস কর্মীর আত্মহত্যা

 

গোদাগাড়ী (রাজশাহী) উপজেলা প্রতিনিধিঃ

রাজশাহীর গোদাগাড়ীতে গলায় ফাঁস দিয়ে আঁখি খাতুন (১৮) নামের এক গার্মেন্টস কর্মী আত্নহত্যা করে। সে গোদাগাড়ী পৌর এলাকা বারুইপাড়া গ্রামের গোলাম মুর্ত্তেজা লাড়ুর মেয়ে। সোমবার সকাল সাড়ে দশটার দিকে পরিবারের উপর অভিমান করে সে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে বলে নিশ্চিত করেছেন গোদাগাড়ী মডেল থানার ওসি খাইরুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা যায় সে গত ছয় মাস আগে ঢাকায় গার্মেন্টসে কাজ করতে যায় মেয়েটি ,এবং গত ৫ দিন আগে ঢাকা থেকে বাড়ি আসে।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল ইসলাম বলেন, পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে কলহ চলছিলো। সোমবার সকাল সাড়ে দশটার দিকে আঁখি পরিবারের উপর অভিমান করে সবার অজান্তে নিজঘরে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যার চেষ্টা করে। পরে পরিবারের লোকজন জানতে পেরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছেন । ওই ঘটনায় থানায় একটি অপমুত্যৃ মামলা দায়ের এর প্রস্তুতি চলছে বলে ও জানা যায় ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ