আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

নওগাঁয় গ্রামবাসী লাশ দাফনে বাধা,  নদীর ধারে কবর দিল পুলিশ

 

মোঃ ফিরোজ হোসাইন
নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁয় গ্রামবাসীর বাঁধা লাশ দাফনে,  অবশেষে নদীর ধারে কবর দিল পুলিশ।
নওগাঁর বদলগাছীতে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া নাসিমা বেগম(২৫) নামে এক পোশাক কারখানার শ্রমিকের লাশ দাফনে বাঁধা দেয়ার অভিযোগ উঠেছে গ্রামবাসীর বিরুদ্ধে। অবশেষে পুলিশ গতকাল সোমবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার তাজপুর গ্রামের ছোট যমুনা নদীর তীরে দাফন করে। নাসিমা বেগম তাজপুর গ্রামের মাসুদ আলীর মেয়ে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ