আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

বরিশাল জেলা স্কুলের ছাত্র সাকিব গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে

 

বরিশাল প্রতিনিধি: 

 

বরিশাল জেলা স্কুলের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাকিব হাসান গোল্ডেন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।

সাকিব নগরীর আমানতগঞ্জ এলাকার খলিলুর রহমানের ছেলে। তার বাবা বেসরকারী চাকরিজীবী, মা মাকসুদা বেগম একজন গৃহিনী এবং তার ভাই মেহেদী হাসান দৈনিক কীর্তনখোলা পত্রিকায় কম্পিউটার ইনচার্জ হিসেবে কর্মরত রয়েছেন।

সাকিবের এমন ভালো ফলাফলে তার পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া চাওয়া হয়েছে। যাতে ভবিষ্যতেও তার এমন ভালো ফলাফলের ধারাবাহিকতা বজায় রাখতে পারে। সাকিব উচ্চ শিক্ষায় শিক্ষীত হয়ে দেশ ও মানবতার সেবায় কাজ করতে চায়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ