আজ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৪০ জন; নতুন শনাক্ত ২ হাজার ৫৪৫ জন

 

নিজস্ব প্রতিবেদক:

দেশে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৫৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। আর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৪০ জন। এ নিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৬৫০ জন। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪৭,১৫৩ জন।

দেশে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১১,৮৭৬ টি। নমুনা সংগ্রহ করা হয়েছে ১২,২২৯ টি। সর্বমোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২,৯৭,০৫৪ টি। আজ শনিবার দুপুরে করোনার সর্বশেষ অবস্থা নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ