আজ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

২৪ ঘণ্টায় নতুন  সংক্রমিত ১৫৪১ জন, মৃত্যু ২২ জনের

 

 

নিজস্ব প্রতিবেদক:

২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ১ হাজার ৫৪১ জন। মারা গেছেন ২২ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন মোট ৩৮ হাজার ২৯২ জন। মারা গেছেন ৫৪৪ জন।

ব্রিফিংয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৮ হাজার ১৫ জনের করোনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ২ লাখ ৬৬ হাজার ৪৫৬টি নমুনা।

দেশে এখন ৪৮টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা করা হয়। গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ