আজ ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

আত্রাই-রাণীনগরে নানা কর্মসূচিতে এমপি রেজাউল ইসলাম রেজু

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ মোঃ রেজাউল ইসলাম রেজু দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন। বৃক্ষরোপণ, মাছের পোনা অবমুক্তকরণ, জনগণের সঙ্গে সাক্ষাৎ ও সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণের মধ্য দিয়ে দিনটি কাটান তিনি।
আত্রাই উপজেলায় বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে অংশ নেন এমপি রেজু। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন বিষয়ে তাদের খোঁজখবর নেন।
পরে সামাজিক বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থাকার পাশাপাশি রাণীনগর উপজেলার ৫নং বড়গাছা ইউনিয়নের ভাটকৈ হিন্দুপাড়া গ্রামে আয়োজিত হরিবাসর অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি।
এ সময় আত্রাই ও রাণীনগর উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ