আজ ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জুলাই, ২০২৬ ইং

যুব-সমাজ ধ্বংসের পথে, ফেরাতে উদ্যোগ নিয়েছেন বিএনপি নেতা

মোঃ আসাদুল ইসলাম,
নলডাঙ্গা প্রতিনিধি

নলডাঙ্গা’র পিপরুল ইউনিয়নের ১নং ওয়ার্ড ঠাকুর লক্ষীকোল গ্রামের শিক্ষার্থী ও যুব-সমাজকে মোবাইলের আসক্তি এরাতে, নিজ অর্থায়নে ফুটবল খেলার জার্সি উপহার দেন, ১নং ওয়ার্ড বিএনপি নেতা, আতাউর রহমান আতা।

অদ্য ১০শে জুলাই রোজ শুক্রবার সকাল ১০ ঘটিকায় ঠাকুর লক্ষীকোল প্রাথমিক বিদ্যালয় মাঠে, নিজ অর্থায়নে জার্সি উপহার দেন, আতাউর রহমান আতা।  এমন অসাধারণ উদ্যোগে স্বাধুবাদ জানিয়েছেন ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও আহবায়ক মোশাররফ হোসেন এবং এলাকাবাসী।
আতাউর রহমান আতা বলেন, বর্তমান যুব-সমাজ ধ্বংসের পথে। যুবসমাজকে সুস্থ ও স্বাভাবিক সমাজে ফেরাতে আমার এই উদ্যোগ। ঠাকুর লক্ষীকোল গ্রাম ও ওয়ার্ড বাসী সকলে সম্মিলিত প্রচেষ্টায় সুস্থ ও পরিচ্ছন্ন সমাজ গড়তে চাই।

এলাকাবাসী আব্দুর রহমান বলেন, আতা নিজ অর্থায়নে সকলে দাবী দাওয়া, সকলের বিপদে যাকে পাশে পাই, আগামী স্থানীয় নির্বাচনে আতাউর রহমান আতাকেই মেম্বর হিসেবে দেখতে চাই।

আতাউর রহমান আতা’র অসাধারণ উদ্যোগকে স্বাধুবাদ জানিয়েছেন পিপরুল ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও আহবায়ক মোশাররফ হোসেনসহ প্রমুখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ