আজ ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে মার্চ, ২০২৬ ইং

আত্রাইয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) সকাল থেকে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

দিবসের কর্মসূচির মধ্যে ছিল বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সমাবেশ, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান এবং আলোচনা সভা। এতে মুক্তিযুদ্ধের স্মৃতি, ত্যাগ ও দেশের উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নওগাঁ-৬ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ মোঃ রেজাউল ইসলাম রেজু। তিনি মহান স্বাধীনতা অর্জনে বীর মুক্তিযোদ্ধাদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ আলাউল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় আত্রাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি দেশের স্বাধীনতার ইতিহাস স্মরণ ও মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে শেষ হয়।

মোঃ ফিরোজ আহমেদ
০১৭১০ ৯৬৭৫২২

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ