আজ ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই মার্চ, ২০২৬ ইং

সুনামগঞ্জে ঈদ সামগ্রী পেলেন ৫ শতাধিক মানুষ

আবু জাহান তালুকদার, সুনামগঞ্জঃ

সুনামগঞ্জে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে ৫ শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদসামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থা।

রবিবার দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের উমেদশ্রী গ্রামের সাইম-সুপার মার্কেটে এসব ঈদসামগ্রী বিতরণ করেন সংগঠনের সদস্যরা।

অনুষ্ঠানে প্রবাস থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন সংগঠনের সভাপতি রোকন উদ্দিন রাজু, সহ-সভাপতি এরশাদ মিয়া, নিজাম উদ্দিন, শাজাহান মিয়া, আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন জীবন, সহ-সাধারণ সম্পাদক আকবর হোসেন, নুর হোসেন, দিলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক জনি চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক আছির আলী, দপ্তর সম্পাদক রুবেল আহমদ, প্রচার সম্পাদক দিলোয়ার হোসেন (ফ্রান্স প্রবাসী), সহ-প্রচার সম্পাদক নিয়ামুল হক, আইন-বিষয়ক সম্পাদক ইমরান চৌধুরী, সমাজ বিষয়ক সম্পাদক রহিম উদ্দিন, সহ-সমাজ বিষয়ক সম্পাদক জহুর মিয়া, গোলাম জিলানী, উপদেষ্টা হাফিজ মিয়া, আব্দুল আলী, পারভেজ মিয়া জিতু, মাসুক মিয়া, জিল্লুর রহমান দিলু, যোগাযোগ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিজান, ত্রাণ ও যোগাযোগ বিষয়ক সম্পাদক মনির হোসেন, সহ-ত্রাণ ও যোগাযোগ বিষয়ক সম্পাদক সজিব আহমেদ।

এসময় সংগঠনের উপদেষ্টা মকবুল হোসেন, আব্দুল্লাহ, অর্থ সম্পাদক ছালেক আহমেদ, সহ-অর্থ সম্পাদক আশরাফ উদ্দিন, যোগাযোগ বিষয়ক সম্পাদক সাদিকুর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক বিষয়ক রিমন, সহ-সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সাইফুর রহমান, আজিজুর রহমান রুবেল, আজাদ মিয়া, সিরাতুন নবী সানি, স্থানীয় ইউপি সদস্য আইয়ুব আলী, বিশিষ্ট ব্যবসায়ী ময়নুল মিয়া, স্থানীয় বাসিন্দা ইছহাক উদ্দিন, হাজ্বী আব্দুল জলিল-সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সময় ভার্চুয়ালি যুক্ত থেকে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থার মূল লক্ষ্য। ঈদের আনন্দ যেন কেবল সামর্থ্যবান মানুষের মধ্যেই সীমাবদ্ধ না থাকে, বরং সমাজের সব স্তরের মানুষ যেন সমানভাবে এই আনন্দে শামিল হতে পারে- সেই উদ্দেশ্যেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।
তারা আরও বলেন, প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থা সবসময় মানবিক, সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডের মাধ্যমে জেলার বিভিন্ন স্থানে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে সংগঠনটির কার্যক্রম অব্যাহত থাকবে।

পবিত্র ঈদুল ফিতরের আগে এমন সহায়তা পেয়ে অসহায় ও দরিদ্র পরিবারগুলো প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থার প্রতি সন্তোষ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংগঠনটির এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান।

স্থানীয়রা জানান, প্রবাসীদের এমন উদ্যোগ সমাজে মানবতার বার্তা ছড়িয়ে দেয়। প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থার এ ধরনের কর্মকাণ্ড ভবিষ্যতে আরও বিস্তৃত হবে এবং সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটাবে এমন প্রত্যাশাই সবার।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ