মো: ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে উপজেলার লতিফপুর প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার এ.এইচ.এম ফখরুল হোসাইন। কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইমরান হোসেন হান্নানের সভাপতিত্বে ও ধর্মীয় সম্পাদক মীর সোহেল মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা বিএনপির সবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালিয়াকৈর পৌরসভার নির্বাহী কর্মকর্তা জাহিদুল আলম তালুকদার, কালিয়াকৈর থানার (ওসি) অপারেশন রবিউল ইসলাম, কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা মন্ডলীর সদস্য রিপন হোসেন, সহ-সভাপতি আব্দুল মান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, সহ- সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান চিশতী, দপ্তর সম্পাদক মহসিন উজ্জামান দুর্জয়, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইলিয়াস চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক রুহুল আমিন সাকিব, মানব সম্পদ সম্পাদক আসাদুজ্জামান রানা, সাহিত্য ও পাঠাগার সম্পাদক কামরুল ইসলামসহ অনেকেই। পরে প্রেসক্লাবের সকল সদস্যদের এবং উপস্থিত সকল অতিথিদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দেশ ও জাতির মঙ্গল কামনায় মুনাজাতের মাধ্যমে দোয়া করা হয়।