আজ ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ ইং

জাতীয় স্মৃতিসৌধে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে-ঢাকা রেঞ্জের ডিআইজি

সাইফুল ইসলাম শাওন :

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপনে জাতীয় স্মৃতিসৌধে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।

শনিবার (১৩ ডিসেম্বর) সকালে মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন ডিআইজি।

এসময় তিনি জানান,জনগণের সার্বিক নিরাপত্তা রক্ষায় এবার আইন-শৃঙ্খলা বাহিনীর প্রায় ৪হাজার সদস্য পোশাকে এবং সাদা পোশাকে নিয়োজিত থাকবে।

ডিআইজি আরও  জানান, এদিকে ঢাকা-আরিচা মহাসড়কের ট্রাফিক ব্যবস্থা আমিন বাজার থেকে শুরু করে স্মৃতিসৌধ পর্যন্ত যা রয়েছে সেটা আমরা ব্যবস্থা নিয়েছি।

তিনি জানান, আজ থেকেই ১৬ ডিসেম্বর পর্যন্ত পোশাকে ও সাদা পোশাকে নিয়োজিত থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সকল ধরণের নিরাপত্তায় কাজ করবেন তারা।

 এসময় উপস্থিত ছিলন, ঢাকা জেলা পুলিশ সুপার মিজানুর রহমান, আশুলিয়া থানার ওসি রুবেল হাওলাদার, সাভার গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন খান প্রমুখ সহ আরো অনেকে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ