মোঃ আসাদুল ইসলাম,নলডাঙ্গা, প্রতিনিধি
নাটোরের নলডাঙ্গায় ৪নং পিপরুল ইউনিয়নের পিপরুল নামক গ্রামে এক মানসিক প্রতিবন্ধীর সন্ধান মেলে প্রায় ২০০০ সালে। বলতে পারেনা বাংলা ভাষা। কথা বলে হিন্দ ভাষায়। তার নাম জানতে চাইলে
তোমার নামঃ ইসরাফিল
মায়ের নামঃ ?
বাবার নামঃ ছলিম
তোমার বাসা কোথায়ঃ ইন্ডিয়া
কখনো বলেঃ বিহার, বিহার,
প্রথমে গোয়েন্দা ভেবে গ্রামবাসী ভয় পেলেও পরে বুঝতে পারে সে সত্যিকারের মানসিক প্রতিবন্ধী । গ্রামের প্রতিটি মানুষ তাকে ডাকে ইসরাফিল নামে । সেই মানসিক প্রতিবন্ধী, দিনে দিনে হয়ে ওঠে গ্রামের প্রতিটি পরিবারের সদস্য, প্রত্যকটি মানুষের প্রিয়, মানসিক প্রতিবন্ধী ইসরাফিল।
বর্তমানে সে এখন বাংলা ভাষায় কথা বলতে পারে। গত ২৪ বছর যাবৎ একই গ্রামে অবস্থান কালে কোন মানুষের ক্ষতি করেননি তিনি। গ্রামের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত আপন মনে ছুটে চলাই তার কাজ। দোকানে দোকানে পাউরুটি, বিস্কুট, চা, বিড়ি খাওয়াই তার নেশা । তার খেয়াল রাখে গ্রামের প্রতিটি মানুষ / দোকান্দার। দোকানে ফ্রিতে চলে তার খাওয়া বিস্কুট, পাউরুটি, চা এবং বিড়ি। অতিরিক্ত ক্ষুধা পেলে যে কোন বাড়িতে মেলে যায় তার খাবার। এমনকি গভীর রাতে গ্রামের যে কোন বাড়িতে খাবার চাইলেও বিরক্ত মনে করেনা গ্রামের মানুষ। এককথায় প্রতিটি পরিবারের সাথে যেন তার আত্মার সম্পর্ক।
ভালোবাসে পিপরুল গ্রামের ছোট বড় সর্বস্তরের মানুষ। টাকা কি বুঝেনা সে ? কেউ টাকা দিলে ফেলে দেয় ? পোশাক পড়তে পারে না সে তাই কখনো কখনো উলঙ্গ হয়েই ছুটে চলে এদিক সেদিক, তোবুও বিরক্ত হননি পিপরুল গ্রামের মানুষ। গ্রামের মানুষ জানিয়েছেন যে, তার গায়ে মোশা পরেনা রক্ত খাওয়ার জন্য। তাকে শাপে কামড় দেয়না ? তার শরীরে জোক লাগে না ? কুকুর সহ এসব প্রানী তার সঙ্গী। গ্রাম বাসী বলছেন আল্লাহ তায়ালার নেয়ামত ও রহমত রয়েছেন তার প্রতি। মানষিক প্রতিবন্ধী ইসরাফিলের সাথে একাধিক বার কথা বললে, ফিরে যেতে চায় তার পরিবারের কাছে ?
মানসিক প্রতিবন্ধী ইসরাফিলের যোগাযোগ করবেন,নিন্ম লিখিত ঠিকানায়
সাংবাদিক আসাদুল ইসলাম
পোস্টঃ পাটুল।
থানা ও উপজেলাঃ নলডাঙ্গা।
জেলাঃ নাটোর। বিভাগঃ রাজশাহী।
মোবাইল ০১৭১১-৪১৬৯৩৮, ০১৭৫২-৮৪৯৫১৬