সাভার প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সাভারের বিভিন্ন জায়গায়
ইফতার বিতরণ করলেন ঢাকা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদুল আহসান রাশেদ।
শনিবার সাভার পৌর রেডিও বাসস্ট্যান্ডে প্রায় ৩ শতাধিক মানুষের ইফতার তুলে দেওয়া হয়।
এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য
হাসিবুর রহমান খান, সাভার পৌর বিএনপির সাবেক আইন ও বিচার বিষয়ক সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন, সাভার সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি এমদাদুল হক বাবু, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব খন্দকার সহ অন্যান্য নেতা কর্মীরা।
এ সময় রাশেদুল আহসান রাশেদ জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা পাঁচ দিন ব্যাপী ইফতার বিতরণ কর্মসূচি হাতে নিয়েছি আজ তারই ধারাবাহিকতায় দ্বিতীয় দিন ইফতার বিতরণ কার্যক্রম শুরু করেছি।