আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

আত্রাইয়ে এক শ্রমিকের চলন্ত ট্রেনের ধাক্কায় মৃত্যু

মোঃ ফিরোজ আহমেদ,নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে চলন্ত ট্রেনের ধাক্কায় ধান এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

নওগাঁর আত্রাইয়ে চলন্ত ট্রেনের ধাক্কায় এক শ্রমিক মারা গিয়েছেন। ওই শ্রমিক বাড়ি নীলফামারী জেলার ডিমলা উপজেলার মধ্যছাতনাই গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে মমতাজ উদ্দিন (৪৫) বলে জানা গিয়েছে, মমতাজ তার সঙ্গীদের সাথে মঙ্গলবার সকালে নিজ বাড়ি থেকে আত্রাই উপজেলার মহাদিঘী গ্রামের কালাম সরদারের জমিতে ধান রোপন করার জন্য আসিয়াছিলেন।

কাজ শেষকরে বিকেলের দিকে তিনি মহাদিঘী রেললাইন পার হচ্ছিলেন। এমন সময় পঞ্চগড় থেকে ঢাকা অভিমুখী আন্তনগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের ধক্কায় গরুতর আহত হলে স্থানীয় লোকজন উদ্ধার করে তাহাকে আত্রাই স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার লাশ মঙ্গলবার রাতেই এম্বুলেন্স যোগে নিজ বাড়িতে পাঠিয়ে দেয়া হয়েছে বলে জানা যায়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ