আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

মাতারবাড়ী বন্দর পরিদর্শনে নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা সাখাওয়াত হোসেন

মহেশখালী প্রতিনিধি:

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর পরিদর্শন করেছেন নৌপরিবহন মন্ত্রণালয় এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেন ।

২১ অক্টোবর (সোমবার) সকাল ১১ টার সময় মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর পরিদর্শন করতে আসেন নৌপরিবহন মন্ত্রণালয় এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসন ।

পরে সকাল সাড়ে ১১টায় কোল-পাওয়ার জেনারেশন কোম্পানি এর প্রশাসনিক সম্মেলন কক্ষে জাইকার প্রতিনিধি সহ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ,সড়ক ও সওজ উন্ননয় প্রকল্পের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন ।
উক্ত বৈঠকে জাইকার প্রতিনিধি মি: সাতো আগামী ২০২৯ সালের মধ্যে মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দরের ১ম পেইজের কাজ সম্পন্ন হবে আশ্বাস্ত করেন ।

নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেন বলেন , মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর দৃশ‍্যমান হচ্ছে । এ লক্ষ‍ে আগামী ২০২৯ সালের মধ্যে মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দরের কাজ শেষ করতে বলেন ।

আলোচনা সভায় মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দরের উন্নয়ন কাজ ও পরিকল্পনা সম্পর্কে ভিডিও প্রজেক্টের মাধ্যমে প্রতিবেদন দেখে যথা সময়ে কাজ সম্পন্ন করার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবগত করেন ।

নৌপরিবহন মন্ত্রণালয় এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেন। পরে নৌবাহিনীর বোটের মাধ্যমে কয়লা বিদ্যুৎ প্রকল্প সহ মাতারবাড়ী চ্যানেল ও ব্রেক ওয়াটার প্রকল্প পরিদর্শন করেন ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ