আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

নাটোরের নলডাঙ্গায়, মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবীতে মানববন্ধন

মোঃ আসাদুল ইসলাম, নাটোর উপজেলা প্রতিনিধিঃ

নাটোরের নলডাঙ্গা উপজেলায় মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণের দাবীতে মানব বন্ধন করেছেন উপজেলা শিক্ষা পরিবার।

উপজেলা চত্বরে আজ মঙ্গলবার সকাল নয় ঘটিকায় বৈষম্য দূরীকরণে এমপিও ভূক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করনের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারী হাইস্কুলের শিক্ষক পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা কমিশন গঠনের দাবীতে মানব বন্ধন করেন উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীবৃন্দু।

শিক্ষকদের দাবী বেসরকারী শিক্ষক দের চাকুরী জাতীয়করন করতে হবে। একজন বেসরকারী শিক্ষকের বেতন মাত্র ১২৫০০ টাকা, বাড়ী ভাড়া মাত্র ১০০০ টাকা, চিকিৎসা ভাতা মাসিক ৫০০ টাকা, এই সামান্য বেতন দিয়ে কি সংসার পরিচালনা করা সম্ভব।

সরকারী এবং বেসরকারী চাকুরীদের এই বিশাল বৈষম্য দূরীকরণের দাবীতে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার জনাব মোঃ সাইদুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার জনাব মোঃ আব্দুল্লাহ আনসারী স্যার সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী।সকলের বক্তব্যে শিক্ষায় সরকারী ও এমপিও ভূক্ত শিক্ষকদের বেতন ভাতার মধ্যে যে বিশাল বৈষম্য তা তুলে ধরেন এবং উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক স্যারের নিকট স্মারক লিপি প্রদান করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ