ইউসুফ হোসেন,নাটোর প্রতিনিধিঃ
নাটোরের নলডাঙ্গায় ৫ নং বিপ্রবেঘড়িয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির উদ্দ্যেগে ধামনপাড়ায় বিশাল কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে উপজেলার ধামন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওয়াড বিএনপির আয়োজনে এক বিশাল কর্মী সভার আয়োজন করা হয়।
সভায় ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস মজিদ খানের সভাপতিত্বে, জেলা যুবদলের বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক সমজান আলী সজিবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, নাটোর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদ, নাটোরে জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, নলডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতিকুর রহমান তালুকদার।
এর আগে বক্তব্য রাখেন নলডাঙ্গা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম বুলবুল, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান শেখ, মোঃ শামস মাহমুদ ইউঃ সিনিয়র সহ সভাপতি সেচ্ছাসেবক দল, ৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ বজলুর রশিদ শেখ,কাঠুয়াগাড়ী বিএনপির সাধারণ সম্পাদক হায়তুল্লাহ সহ অন্যান্য নেতৃবৃন্দ ।
সভায় বক্তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সকল ছাত্র ও জনসাধারণ শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত ও যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করা হয়। এসময় বিগত দিনের স্বৈরাচার শেখ হাসিনার আমলে লুটপাট গুম হত্যা সহ সারাদেশে বিএনপি নেতা কর্মীদের মামলা হামলার তীব্র প্রতিবাদ ও বিচার দাবি করেন। কোন আওয়ামী লীগের নেতাকর্মী যাতে বিএনপিতে প্রবেশ করতে না পারে সে বিষয়ে সকলকে সতর্ক করা হয়। স্বৈরাচার সরকারের আমলে নির্যাতিত কর্মীদের ধৈর্য ধারন করার আহবান জানিয়ে জনগনের পাশে থেকে কাজ করার নির্দেশ প্রদান করেন।
এ সময় অন্যান্য নেতা কর্মীদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক আব্দুস সালাম,সাবেক সভাপতি আব্দুস কুদ্দুস মন্ডল, সাংগঠনিক সম্পাদক পাপেল সরকারসহ ইউনিয়নের সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।