আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

ব্রাহ্মণবাড়িয়া সরাইলের পানিশ্বরে নুরুল হক মুন্সির অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ

 

হাসনাত কাইয়ূম,সরাইল প্রতিনিধি :

 

সরাইলের পানিশ্বরে নুরুল হক মুন্সির অর্থায়নে করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া ৩০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

আজ ১৪ মে শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বিশিষ্ট ব্যাবসায়ী হাজী নুরুল হক মুন্সির অর্থায়নে সামাজিক দূরত্ত বজায় রেখে নুরুল হক মুন্সির বাড়িতে শাখাইতি দেওবাড়িয়া ও নয়াহাটি গ্রামের ৩০০ কর্মহীন অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্যসামগ্রীর মধ্যে চিল চাল,ডাল,তেল,পিয়াজ,লবন ও সেমাই। খাদ্য সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন
হাজী নুরুল ইসলাম মুন্সি,হাজী উজ্জল মুন্সি,ইউ,পি সদস্য সুমন মুন্সি,মোশারফ হোসেন বাবু মুন্সি প্রমূখ।
নুরুল হক মুন্সির খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে বলে জানা যায়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ