আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

আত্রাইয়ে বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোঃ ফিরোজ আহমেদ,নওগাঁ প্রতিনিধিঃ

আত্রাইয়ে বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
নওগাঁর আত্রাইয়ে বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের আয়োজনে রবিবার সকাল ৯ ঘটিকায় উপজেলা সাহেব গঞ্জ ফুটবল মাঠে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের সভাপতি সঞ্চিতা বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ বুলবুল হোসেন,

ভাইস-প্রিন্সিপাল মোঃ মোরশেদ আলম,সহকারী শিক্ষক মোঃ আশরাফুজ্জামান,কম্পিউটার অপারেটর মোঃ ডালিমসহ অত্র প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সদস্য বৃন্দ প্রমুখ। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ