আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

আত্রাই বন কর্মকর্তার মৃত্যুতে প্রশাসনের শোক

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ প্রতিনিধিহ:

নওগাঁর আত্রাই উপজেলা বন কর্মকর্তা ইসমাইল হকের কর্মস্থলে অকাল মৃত্যুতে উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস শোক প্রকাশ করেছেন।

শোক বার্তায় তিনি অত্যন্ত দুঃখ প্রকাশ ও বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
একইসাথে মৃতার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

জানা যায়, ১৬ অক্টোবর সোমবার সকাল আনুমানিক নয়টায় মৃত ইসমাইল হক তাঁর অফিসের মালিকে বলেন, তাঁর শরীর খারাপ লাগছে বিশ্রাম নিবেন কেহ যেনো ডাক না দেন। মালি বাগানে কাজ করার এক পর্যায়ে ঘড়ে উঁকি দিয়ে কোন সাড়া না পেয়ে উর্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি জানান।

ইসমাইল হকের অসুস্থ্যতার বিষয় উপজেলা নির্বাহী অফিসার জানতে পেরে এও কে পাঠিয়ে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইসমাইলকে মৃত ঘোষণা করেন।
মৃত ইসমাইল হকের বাড়ী চাপাইনবাবগঞ্জ জেলা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ