আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠিত

মোঃ ফিরোজ আহমেদ,নওগাঁ প্রতিনিধি:

‘অসমতার বিরুদ্ধে লড়াই করি দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গরি”এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস- ২০২৩ উদযাপন হয়েছে ।

সকাল১০টায় উপজেলা প্রশাসন ও নেটজ বাংলাদেশের এর সহযোগিতায় ডাসকো ফাউন্ডেশন এর পরিবেশ প্রকল্পের আয়োজনে এক বর্ণাঢ্যর্্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ।র্্যালী শেষে উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাসের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
উক্ত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান প্রামানিক,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়া উদ্দিন আহমেদ,যুব উন্নয়ন কর্মকর্তা নাসির উদ্দিন, ডাসকো ফাউন্ডেশন এর পরিবেশ প্রকল্পের জেলা সমন্বয়কারী বাবর আলী, আত্রাই উপজেলা সমন্বয়কারী আবু হেনা মোহা: ফিরোজ, ইউনিট একাউন্টেন্ট আলতাব হোসেন, এডভোকেসি অ্যাসিস্ট্যান্ট গোলাম রাব্বানী, ফিল্ড ফ্যাসিলিটেটর নজরুল ইসলাম , ইমরান তালুকদার, নিলুফা খাতুন, জমির উদ্দিন, জোহান পাউরিয়া, আবু সালেক প্রমুখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ