আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

নওগাঁ -৬ আসনে আ.লীগ মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট জাহিদের গণসংযোগ

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ প্রতিনিধিঃ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে মাঠে নেমেছেন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. জাহেদুল হক জাহিদ।

ভোটারদের সাথে করছেন মতবিনিময় ও গণসংযোগ। তার এ নির্বাচনী গণসংযোগে মিলছে ব্যাপক জনসমর্থন। আত্রাই রেলস্টেশন চত্বরে গণসংযোগকালে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন তুলে ধরে আগামী সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহবান জানান তিনি।

প্রতিদিন দুই উপজেলার বিভিন্ন ইউনিয়ন, হাট-বাজার ও জনসমাগমস্থলে জনসংযোগকালে আত্রাই-রাণীনগর অঞ্চলের মানুষের জনদুর্ভোগ,নদী ভাঙ্গন রোধে দুই উপজেলার নদীর বিভিন্ন পয়েন্ট সেতু নির্মাণ,

মেট্রিসিন করে বন্যা নিয়ন্ত্রন বাধ পাকা করণ করার প্রতিশ্রুতি দেন। এছাড়া বেকার জনগোষ্ঠির কথা চিন্তা করে কৃষি ভিত্তিক শিল্পকলকারখানা নির্মাণ ও কর্মসংস্থান সৃষ্টির কথা জানান তিনি।

মনোনয়ন বিষয়ে তিনি বলেন, প্রাচীনতম রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আ’ লীগ এর ক্ষুদ্র কর্মী হিসাবে মনোনয়ন পাবার চেষ্টা চালিয়ে যাচ্ছি। দল যোগ্য মনে করে মনোনয়ন দিলে বিপুল ভোটের ব্যবধানে এ আসনে নির্বাচিত হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। সেইসাথে নির্বাচিত হলে আত্রাই-রানীনগর নির্বাচনী এলাকয় ব্যাপক উন্নয়নের প্রতিশ্রুতি দেন তিনি।

তিনি আরো বলেন, নিজের জন্য রাজনীতিতে আসিনি। জনগণের কাক্সিক্ষত অধিকার আদায়ের লক্ষ্যে এবং এলাকার রাজনীতির গুণগত মান পরিবর্তন ঘটাতে কাজ করছি।

তিনি বলেন, দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে কাজ করার লক্ষে নিজেকে সুপে দেওয়ার লক্ষে আত্ন নিয়োগ করেছি। তাই যখনই সুযোগ পাই, তাদের জন্য কিছু করার চেষ্টা করি। জনসেবার ভাবনা থেকেই আমার অনেক দিনের ইচ্ছা মোতাবেক সংসদ নির্বাচনে অংশ নেয়া।

এসময় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন নিয়ে বিজয়ের মাধ্যমে নওগাঁ-৬ আসনের সকল জনগণকে সাথে নিয়ে আ’লীগ সরকারের গ্রামকে শহরের সুবিধা প্রদানে প্রতিশ্রুতি মোতাবেক কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সেইসাথে কৃষি নির্ভর দুই উপজেলার কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে কৃষকের ভাগ্যের উন্নয়নে মহাপরিকল্পনার কথা জানান তিনি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ