আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

সরাইল থানার বিদায়ী এ,এস আই শাহজালালের অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ

 

হাসনাত কাইয়ূম,সরাইল প্রতিনিধি :

 

সরাইল থানার বিদায়ী এ,এস আই শাহজালালের অর্থায়নে ১২টি মধ্য বিত্ত পরিবারের মাঝে ৫ দিনের খাদ্য সামগ্রী উপহার হিসেবে বিতরণ করা হয়।

আজ ৩ মে রবিবার ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা সদরে সরাইল থানার বিদায়ী এ,এস আই শাহজালালের অর্থায়নে ১২টি মধ্য বিত্ত পরিবারের মাঝে ৫ দিনের খাদ্য সামগ্রী উপহার হিসেবে বিতরণ করা হয়।

এ,এস আই শাহজালাল ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানায় কর্মরত ছিলেন। কিছু দিন আগে বদলী হয়ে শায়েস্তাগন্জ থানায় যোগদান করেন। সরাইলের মানুষপর টানে সরাইল এসে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন।

করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে যেসব পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, এমন অনেক নিম্ন আয়ের ও মধ্যবিত্ত শ্রেণির প্রায় দুই শতাধিক পরিবারকে তিনি খাদ্য সামগ্রী উপহার হিসেবে দিয়েছেন বলে জানা যায়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ