আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

মান্দায় ঘাস খেত থেকে নারীর মরদেহ উদ্ধার

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মান্দায় শুক্রবার ৭ জুলাই উপজেলার ভালাইন ইউনিয়ন এর আয়াপুড় নিমবাড়িয়া গ্রামে ঘাসখেত থেকে এক নারীর মরদেহ উদ্ধার
করা হয়েছে৷ তবে মরদেহের কোন পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি৷

স্থানীয় জনগণ সুত্রে জানতে পারা যায় আয়াপুড় নিমবাড়িয়া গ্রামের এক যুবক মাঠে ঘাস কাটিতে গিয়ে দেখাতে পান মরদেহটি৷

বিষয়টি তিনি থানা পুলিশ কে অবগত করেন এলাকার জনগণ মরদেহটির পরিচয় জানতে পারে নাই। মরদেহটির পরনে বুরকা ছিল মুখমন্ডলে সাদা সাদা দাগ রয়েছে৷
মান্দা থানার উপ পরিদর্শক এসআই মোঃ আব্দুল মমিন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে সকাল ১১ টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়েছে ও ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ