আবু সাহাদাৎ বাঁধন,রাবি প্রতিনিধি:
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা আজ ১৭ এপ্রিল সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেন।
রাবি বরেন্দ্র গবেষণা জাদুঘরে এই সাক্ষাতকালে তাঁরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা ও গবেষণা সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন।
এসময় উপাচার্য ভারতের বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানসমূহের সাথে রাবির সহযোগিতার সম্পর্ক বাড়াতে আগ্রহ প্রকাশ করলে হাই কমিশনার সে বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এসময় রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার, রাবি উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক মো. হুমায়ুন কবীর, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. অবায়দুর রহমান প্রামানিক,
রেজিস্ট্রার অধ্যাপক মো. আবদুস সালাম, প্রক্টর অধ্যাপক মো. আসাবুল হক, ছাত্র উপদেষ্টা অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম সাউদ, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে, জাদুঘরের পরিচালক অধ্যাপক ইমতিয়াজ আহমেদসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।
পরে হাই কমিশনার বরেন্দ্র গবেষণা জাদুঘরের গ্যালারি পরিদর্শন করেন।