আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

বাগমারার  গোবিন্দপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের শান্তি সমাবেশ 

আলমগীর হোসেনঃ বাগমারা প্রতিনিধি:

রাজশাহীর বাগমারার গোবিন্দপাড়া ইউনিয়নে বিএনপি ও জামাতের নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার গোবিন্দ পাড়া ইউনিয়নের বানইল বাজারে এ শাস্তি সমাবেশ অনুষ্ঠিত হয় ।

উক্ত শান্তি সমাবেশ অনুষ্ঠানে ১ নং গোবিন্দ পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে ও গোবিন্দপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কছিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোবিন্দপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আশরাফুল ইসলাম বাবু।প্রধান অতিথিঃ বাগমারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সংসদ সদস্য ইঞ্জিঃ মোঃ এনামুল হক এমপি ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ , বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আল মামুন ,

গোবিন্দপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডঃ এনামুল হক , গোবিন্দপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, প্রভাষক আবু সাঈদ ,

ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আক্তারুজ্জামান বুলবুল প্রমুখ।বিএনপি জামাতের দেশবিরোধী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদ শান্তি সমাবেশে উপস্থিত ছিলেন ছাত্রলীগ , যুবলীগ , কৃষক লীগ , মহিলা লীগ সহ আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ